নবমীর নিশিযাপনে সঙ্গে থাক ফাইভ স্টার রাইস - The News Lion

নবমীর নিশিযাপনে সঙ্গে থাক ফাইভ স্টার রাইস




দি নিউজ লায়নঃ  

উপকরণঃ

বাসমতি চাল-২ কাপ, 

চিকেন-১৫০ গ্রাম, 

সাদা তেল-২ চা চামচ,

 নুন-সামান্য, 

মাঝারি মাপের আলু-১টি, 

গাজর-১টা, 

বিন-১০টা, 

লাল-হলুদ এবং সবুজ বেল পেপার-টুকরো করে কাটা, 

মাঝারি মাপের পেঁয়াজ ২টো টুকরো করে কাটা,

 গাজর টুকরো করে কাটা, 

সুইট কর্ন-১/৪ কাপ, 

সাদা তেল-২ চা চামচ, 

পনির-১/২ কাপ, 

চিংড়ি মাছ-১/২ কাপ, 

ডিম-২টো, 

মাখন-১ চা চামচ,

 রসুন কুঁচি-১ চা চামচ,

 গোলমরিচ গুঁড়ো-১/২ চা চামচ,

 সয়া সস, 

ভিনিগার-২ চা চামচ, 

কাঁচালঙ্কা কুঁচি।


প্রণালিঃ

প্রথমে বাসমতি চাল সেদ্ধ করে জল ঝরিয়ে রাখুন। চিকেনে সামান্য নুন দিয়ে সেদ্ধ করে নিন। কড়াইতে ২ চা চামচ সাদা তেল ও সামান্য নুন দিয়ে ভালো করে নাড়তে থাকুন। এর পর কেটে রাখা সব সবজিগুলোর মধ্যে আলু, গাজর, বিনস ঢাকা দিয়ে ভাজতে হবে। ৫ মিনিট পর বাকি সবজি দিয়ে দিন। এর পর সুইট কর্ন দিয়ে দিন। হালকা আঁচে ঢাকা দিয়ে ভাজুন সম্পূর্ণ সেদ্ধ হওয়া পর্যন্ত ঢাকা দিয়ে ভাজতে থাকুন। এর পর ভাজা সবজিগুলো তুলে অন্য পাত্রে রেখে দিন। ওই কড়াইতে আর একটু তেল দিয়ে পনির সামান্য ভেজে নিন। চিংড়ি মাছটা ভেজে নিন। তবে বেশি ভাজবেন না। সেদ্ধ চিকেন শ্রেড করে সাদা তেলে সামান্য ভেজে নিন। এর পর কড়াইতে আর একটু তেল দিয়ে ডিম সামান্য পেঁয়াজকুঁচি, স্বাদমতো নুন দিয়ে ভেজে নিন।  অন্য পাত্রে মাখন দিয়ে রসুকুঁচি দিয়ে দিন। এর পর গোলমরিচ, সয়া সস, ভিনিগার দিয়ে দিন। সেদ্ধ করা চাল দিয়ে ভালো করে মিশিয়ে নিন। স্বাদ অনুযায়ী কাঁচালঙ্কা কুঁচি ও সমস্ত ভেজে রাখা উপকরণ ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের ফাইভ স্টার রাইস।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.